৭ মে ২০২৬

প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা আবারও নিয়োগ পেলেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা আবারও নিয়োগ পেলেন
বাংলাপ্রেস ডেস্ক: নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে এই পদে নতুন একজন নিয়োগ দেয়া হয়েছে। আর বাকিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত মেয়াদেও উপদেষ্টা পদে নিয়োজিত ছিলেন। উপদেষ্টা পদে নিয়োগপ্রাপ্তরা হলেন- কামাল আব্দুল নাসের চৌধুরী (নতুন), সালমান এফ রহমান, তারেক আহমেদ সিদ্দিকী, মশিউর রহমান, তৌফিক ইলাহী চৌধুরী, গওহর রিজভী। এদিকে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান। এরপর প্রথম ধাপে ২৫ জন মন্ত্রী এবং দ্বিতীয় ধাপে ১১ জন প্রতিমন্ত্রী শপথবাক্য পাঠ করেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। এর পরপরই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যার আগ থেকেই নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করা শুরু করেন আওয়ামী লীগ, জাতী। বিটি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি