প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরে আ.লীগ-বিএনপিতে উত্তেজনা!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ৭৪তম সাধারন অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে আসাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মিদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে বিএনপি’র বিক্ষোভ প্রতিবাদ ও আ.লীগের প্রতিরোধ নামে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষনা করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন উপলক্ষে আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে তিনি থাকবেন ম্যানহাটনের হোটেল প্যালেসে।
জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মোদিসহ বেশ ক’টি দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।
শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। ওই ভাষণে রোহিঙ্গা সংকটসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু স্থান পেতে পারে। একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভাষণ দেয়ার কথা।পরদিন ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় প্রতিবছরের ন্যায় এবারো বাংলাদেশ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মিদের সাথে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন। শনিবার দুপুরে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে নাগরিক সংবর্ধনা সমাবেশে ভাষণ দেবেন জননেত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর হবে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। সেই আলোকেই সবকিছু সাজানো হচ্ছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র সময় ২২ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক পৌঁছাবেন। ঐদিন সকালে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এসময় বিএনপির নেতাকর্মিরাও পাল্টা কর্মসুচি হিসেবে কালো পতাকা প্রদর্শন ও প্রতিবাদ বিক্ষোভ করবে বলে বিএনপির সূত্রটি জানায়।
জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময়ে বাইরে আওয়ামীলীগ করবে শান্তি সমাবেশ, অপরদিকে বিএনপি ঘোষণা দিয়েছে প্রতিবাদ সমাবেশের।বিএনপির কর্মসূচির জন্যেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগও জেএফকে বিমানবন্দর ও জাতিসংঘের সামনে সর্বত্র শান্তিপূর্ণ কর্মসূচির জন্যে কর্তৃপক্ষের অনুমতি সংগ্রহ করেছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।
২৮ সেপ্টেম্বর টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নাগরিক সংবর্ধনার আয়োজন করছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ বাংলাদেশ সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ওই অনুষ্ঠানে অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আগামী ২৮ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক ছাড়বেন। লন্ডন হয়ে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনার দিন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের সামনে এবং ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে বিক্ষোভ ও কাল পতাকা দেখাবে বিএনপির নেতাকর্মিরা। এজন্যে তারা নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষের অনুমতিও যোগাড় করেছেন বলে বিএনপির একটি সুত্র জানিয়েছেন।
আওয়ামীলীগের পক্ষে ঘোষণা দেয়া হয়েছে, প্রতিবাদের নামে জামায়াত-শিবিরের প্ররোচনায় বিএনপি যদি কোন অসভ্য-অগণতান্ত্রিক আচরণের চেষ্টা করে তাহলে তার সমুচিত জবাব দেয়া হবে।
প্রকাশ থাকে যে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন দলের নেতাকর্মিরা। সম্মেলন সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে মনগড়া ও একক সিদ্ধান্তে দল পরিচালনা করছেন সিদ্দিক। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে নেতাকর্মিরা।দু’গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে দল।ফলে দিন দিন আরো ক্ষোভ প্রকাশ পাচ্ছে।অধিকাংশ নেতাকর্মিরা দাবি করছে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে আসার আগেই মেয়াদ শেষ হওয়া কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যেমে একটি সুষ্ঠ কমিটি গঠন করা হোক। গত বছর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই ‘নো মোর সিদ্দিক’ বলে শ্লোগান তুলে যে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল এবারে যেন সে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এটাই নেতাকর্মিদের দাবি।প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা সফল করতে দু’গ্রুপেই জোর প্রস্তুতি নিচ্ছেন।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি