৭ মে ২০২৬

প্রধানমন্ত্রীর নেক আমলের জন্য বাংলাদেশ মোখা থেকে রক্ষা পেয়েছে'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রধানমন্ত্রীর নেক আমলের জন্য বাংলাদেশ মোখা থেকে রক্ষা পেয়েছে'
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রীর নেক আমলের জন্য বাংলাদেশ ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষা পেয়েছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। যে দেশের সরকার প্রধান পরহেজগার সে দেশে আল্লাহর একটা রহমত থাকে বলেও জানান প্রতিমন্ত্রী। রোববার (১৪ মে) বিকেলে সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেক আমল ও পরহেজগারীতার কারণে মোখা বাংলাদেশে প্রভাব ফেলতে পারেনি। তবে সেইন্টমার্টিনে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৭ কি.মি. বেগে বাতাস বয়ে গেছে। এদিকে, ঘূর্ণিঝড় মোখা ধীরে ধীরে দুর্বল হতে থাকায় বাংলাদেশ শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। তবে মোখার কিছু অংশ সমুদ্রে থাকায় সমুদ্র এখনও উত্তাল রয়েছে বলেও জানান তিনি। এদিন সন্ধ্যায় গণমাধ্যমে এ আবহাওয়াবিদ জানান, রাত ৯টা থেকে ১০টার দিকে কক্সবাজার ও চট্টগ্রামে ঘোষিত বিপদ সংকেত কমিয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ১২০ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে রয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি