৬ মে ২০২৬

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন আবদুস সাত্তার পাটোয়ারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম
প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন আবদুস সাত্তার পাটোয়ারী

আব্দুস সাত্তার পাটোয়ারী।

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি