প্রধানমন্ত্রীর গাড়িতে চড়ে সংসদে গেলেন পার্থ
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর গাড়িতে চড়ে সংসদে গেলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীর গাড়িতে বসা একটি ছবি প্রকাশ করেছেন পার্থ। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, পার্লামেন্টের পথে...।
ওই পোস্টের ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে গাড়ি চালিয়ে সংসদে নিয়ে যাচ্ছেন, যা নিয়েই অনলাইনে নানা আলোচনা শুরু হয়।
মুহূর্তেই ছবিটি লুফে নেন নেটিজেনরা।
পোস্টটির কমেন্ট সেকশনে একাধিক নেটিজেন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানান। একজন মন্তব্য করেন, ‘ভাই ভাগ্যবান, প্রধানমন্ত্রী তাকে গাড়ি চালিয়ে পার্লামেন্টে নিয়ে যাচ্ছেন।’ আরেকজন লেখেন, ‘আগামীতে হয়তো স্যারকে বিএনপির মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে দেখতে পারবো আমরা।’
অন্য একজন মন্তব্য করেন, ‘এক ফ্রেমে দুই নেতা’।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় সংসদ অধিবেশন শুরু হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ
সঙ্গীত একাডেমি