৪ মে ২০২৬

প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছাল যুক্তরাষ্ট্র আ.লীগ পরিবারের ১২টি অক্সিজেন ঘনত্বক যন্ত্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছাল যুক্তরাষ্ট্র আ.লীগ পরিবারের ১২টি অক্সিজেন ঘনত্বক যন্ত্র
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করোনা মহামারি মোকাবিলায় সহযোগিতা লক্ষ্যে ৭৮টি অক্সিজেন ঘনত্বক যন্ত্র দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবার। বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অসহায় ব্যক্তিদের জন্যে এসব যন্ত্র প্রেরণ করা হয়। জুলাইয়ের শেষ সপ্তাহে চীন থেকে এসব অক্সিজেন ঘনত্বক যন্ত্রে অর্ডার করা হলে গত ১৭ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছায় ১২ টি যন্ত্র। বাকি যন্ত্রগুলি সম্মিলিত সামরিক হাসপাতালসহ অন্যান্য স্থানে সরবরাহ করা হবে বলে নিউ ইয়র্কের আওয়ামীলীগ পরিবারের একটি সূত্র জানিয়েছে। সুত্রটি জানায়, এসব অত্যাধুনিক স্বয়ংক্রিয় অক্সিজেন ঘনত্বক যন্ত্র (Oxygen Concentrator machine) সরাসরি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর প্রেরন করা হয়েছে। গত ১৭ আগষ্ট তা প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গনভবনে পৌঁছায় ১২টি যন্ত্র। প্রধানমন্ত্রীর পক্ষে কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাবৃন্দ উক্ত মেশিনগুলো গ্রহন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্মস্থান কিশোরগঞ্জ ও প্রত্যন্ত দূর্গম হাওড় এলাকায় এগুলো দ্রুত প্রেরণের জন্যে প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন বলে স্পেশাল সিকিউরিটি ফোর্সেস এর মহাপরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে। যাদের ঐকান্তিক সহযোগিতায় ৭৮টি অক্সিজেন ঘনত্বক যন্ত্র প্রেরণ করা সম্ভব হয়েছে তারা হলেন- যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক প্রধান উপদেষ্টা খালিদ হাসান, সাবেক উপদেষ্টা ডা. মাসুদূল হাসান, সাবেক সহ-সভাপতি ডা. মোহাম্মদ আলী মানিক,সাবেক দফ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, সাবেক আইন সম্পাদক এ্যাড. শাহ মো. বখতিয়ার আলী, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা. রবি আলম, শেখ কামাল স্মৃতি পরিষদের উপদেষ্টা ডা. আশফাক হোসেন, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মন্জুর চৌধুরী, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রুমানা আক্তার, আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ ভূইয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহীদ ইসলাম ও বীর মুক্তিযাদ্ধা কাজী মনির হোসেন প্রমুখ। তারা প্রত্যেকেই নিজের তহবিল থেকে একটি করে অক্সিজেন ঘনত্বক যন্ত্রের দাম পরিশোধ করেছেন বলে সুত্রটি জানায়। করোনা শুরুর প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন নানা দুর্যোগে-সঙ্কটে বাঙালি জাতি সম্মিলিতভাবে সেগুলো মোকাবিলা করেছে। করোনাভাইরাসও একটা যুদ্ধ। এ যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। ''দুর্যোগের সময় মনুষত্যে পরীক্ষা হয়। এখনই সময় পরস্পরকে সহায়তা করার, মানবতা প্রদর্শনের'। প্রধানমন্ত্রীর এ কথায় অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবারের সদস্যরা অক্সিজেন ঘনত্বক যন্ত্র দেশে পাঠানোর সিদ্ধান্ত নেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি