৯ মে ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে আপত্তি নেই ভারতের: পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রধানমন্ত্রীর চীন সফরে আপত্তি নেই ভারতের: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ভারতের আপত্তি নেই। তিনি ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীন সফরের বিষয়টি অবহিত করেছিলেন। বুধবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে স্মার্ট লাইব্রেরি ও ওয়েবসাইটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা গত ১৫ বছর ধরে তাই করছি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরিত করেছিল। ড. হাছান মাহমুদ বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কেবল শ্রমিক রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নয়। সৌদি আরব বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ এবং সৌদী আরবের কিছু অসাধু শ্রম রপ্তানিকারকদের কারণে যারা গিয়ে কাজ পায় না তাদের ঠেকাতে দু’দেশের মধ্যে একটি যৌথ টাস্কফোর্স গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, আগামী ৮ জুলাই চার দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর দ্বিপক্ষীয় এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে কমপক্ষে ১০টি চুক্তি স্বাক্ষর হতে পারে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি