প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। আজ রোববার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী-ড. মসিউর রহমানকে অর্থনৈতিক বিষয়ক, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরীকে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা বিষয়ক, ড. গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক, সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে (কামাল চৌধুরী) শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এর আগে গেল ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেয়া হয়।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। তবে এই নিয়োগ অবৈতনিক। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
রোববার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন জয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি