৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন আহমদ শফী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন আহমদ শফী

বাংলাপ্রেস অনলাইন: কওমি সনদের সরকারি স্বীকৃতির বিল জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী বড় মাদরাসায় সংস্থার চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের মাঝামাঝি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রুহী।

সংবর্ধনার জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল্লামা শাহ আহমদ শফী। তবে সংবর্ধনার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আশরাফ আলী, আনোয়ার শাহ, মাহমুদুল হাসান, আবদুল হালিম, আবদুল হালিম বোখারী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আরশাদ মাদানী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আবদুল বছির, মুফতি এনামুল হাক, মাওলানা শামসুল আলম প্রমুখ।

এরপর বিকেলে দারুল উলুম হাটহাজারীর ছাত্র মিলনায়তনে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ২০১৮ সালের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ (জিপিএ ৫) প্রাপ্ত চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কওমি মাদরাসার ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনাসভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ আহমদ শফী বলেন, ‘কওমি সনদের স্বীকৃতি একটি ঐতিহাসিক মাইলফলক এবং সম্মানের বিষয়। প্রধানমন্ত্রী এটি আমাকে দিয়ে সম্মান দেখিয়েছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমরাও (ছাত্ররা) এটার মূল্যায়ন কোরো।’

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি