৪ মে ২০২৬

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব : আমরা মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব : আমরা মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি

বাংলাপ্রেস অনলাইন: আমরা মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি। এই চাপ আরও বাড়াতে হবে যেন মিয়ানমার বুঝতে পারে রোহিঙ্গা সঙ্কট সমাধানে তাদের কী করা উচিত। বললেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছেন প্রেস সচিব ইহসানুল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে শনিবার ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার আগে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ইহসানুল করিম জানান, সাক্ষাৎকালে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশকে জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংকের সমর্থন অব্যাহত রাখার কথা বলেন গুতেরেস ও কিম। বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট কিম জানান, এলডিসি থেকে উত্তরণের পরও বিশ্ব ব্যাংকের বোর্ডে তিনি বাংলাদেশকে কনসেশন রেটে ঋণ দেয়ার জন্য বলবেন। রোহিঙ্গা সঙ্কটের পাশাপাশি তারা বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত বিষয়াবলী নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রেস সচিব বলেন, এসময় মিয়ানমারের থেকে ১৯৭৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার এবং ১৯৮২ ও ১৯৯১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশে তাদের প্রবেশের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাদের ফিরিয়ে নিতে যে চুক্তি হয়, তা বাস্তবায়নে মিয়ানমার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা চার লাখের মতো রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। গত বছর ২৫ আগস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে প্রায় সাত লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলে আসছে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি