৬ মে ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : পাঁচ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : পাঁচ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ
বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে চাঁদকে আদালতে হাজির ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় চাঁদকে গ্রেপ্তার দেখানো হয়।   আজ বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ভেড়িপাড়া-কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকদিন আত্মগোপনে থাকার পর তিনি প্রাইভেটকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আনিসুর রহমান। চাঁদকে গ্রেপ্তারের পর আরএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। প্রাইভেটকারে বিএনপি নেতা চাঁদ পালানোর চেষ্টা করেছিলেন। এ সময় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে।’ সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১৯ মে রাজনৈতিক কর্মসূচি ছিল বিএনপির। রাজশাহীর পুঠিয়ার কর্মসূচিতে আবু সাঈদ চাঁদ অসংখ্য মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে চাঁদের বিরুদ্ধে মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাই। আমাদের কাছে তথ্য ছিল তিনি আত্মগোপন চলে যাচ্ছেন। তাই আমরা বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসাই। পুলিশের চেকপোস্টে চাঁদ ধরা পড়েন।’ গত ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর বক্তব্যে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’ এ ঘটনার পর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি