প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মালদ্বীপ প্রেসিডেন্টের ফোন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বৈশ্বির দুর্যোগকালীন চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মালদ্বীপের প্রেসিডেন্ট এ সময় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
টেলিফোনে আলাপকালে দুই নেতা দুই দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি