৫ মে ২০২৬

প্রবীণ শিক্ষিকা উম্মুল ফাতেহ আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রবীণ শিক্ষিকা উম্মুল ফাতেহ আর নেই
নিজস্ব প্রতিবেদক: একাত্তরে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানকারী প্রবীণ শিক্ষিকা উম্মুল ফাতেহ আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টা (যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার সকাল ১০টা) ঢাকার শ্যামলীর সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে উক্ত হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে চার নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সাউথ উইন্ডজোরের বাসিন্দা প্রকৈশলী হাসান খালিদ দীপের মা এবং বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সাবেক গণসংযোগ সম্পাদক রওনাক আফরোজের শ্বাশুড়ি মরহুমা উম্মুল ফাতেহ। তিনি স্বনামধন্য লেখক, সংবাদিক, সংগঠক মুকুল ফৌজের প্রতিষ্টাতা মোহাম্মদ মোদাব্বের (দাদা ভাই)-এর জ্যেষ্ঠ পুত্র হুসেন জামাল লাকির স্ত্রী। মরহুম লাকি বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক ছিলেন। উম্মুল ফাতেহ কর্ম জীবনে একজন শিক্ষিকা ছিলেন। একাত্তরে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন নেপথ্যে মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহসহ ্নানা ধরনের সাহায্য সহযোগিতাও করেছেন। তিনি লেফটেন্যান্ট কমান্ডার ঈমাম হুসাইনের জ্যেষ্ঠ কন্যা। মরহুমা উম্মুল ফাতেহ'র দেশের বাড়ি ঢাকার বিক্রমপুরে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন। প্রবীণ শিক্ষিকা উম্মুল ফাতেহ'র মৃত্যুর খবরে বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর কর্মকর্তাসহ কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও দীপ ও রওনাক মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি