১২ আগস্ট ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি বেড়ে ৫ দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি বেড়ে ৫ দিন

শিক্ষা ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি তিনদিন থেকে বাড়িয়ে পাঁচদিন করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বুধবার (২৫ সেপ্টেম্বর) বলেন, পূজার ছুটি দুইদিন বাড়িয়ে পাঁচ দিন অনুমোদন করা হয়েছে।

এ বছর মাধ্যমিক স্তরের একাডেমিক ক্যালেন্ডারে পূজার ছুটি ৪ অক্টোবর (শুক্রবার) থেকে ১৩ অক্টোবর (রোববার) পর্যন্ত আটদিন। আর প্রাথমিকের একাডেমিক ক্যালেন্ডারে ছুটি ছিল ৭ অক্টোবর (সোমবার) থেকে ৯ অক্টোবর (বুধবার) পর্যন্ত তিনদিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রাথমিকে ৫, ৬ অক্টোবরসহ মোট পাঁচদিন ছুটি করা হয়েছে।

অর্থাৎ ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বছর সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন আর প্রাথমিকে মোট ছুটি ৭৫ দিন হওয়া নিয়েও ক্ষোভ ছিল প্রাথমিকের শিক্ষকদের।

এর আগে প্রাথমিকের পূজার ছুটি বাড়ানোর জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুক্তি ছিল, এবার রমজানের ছুটির সঙ্গে শুক্র-শনিবার পড়ে যাওয়ায় ছুটি বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকের শিক্ষকরা সরকারি সুবিধা পুরোপুরি ভোগ করেন। এ জন্য তাদের ছুটিও কম। মাধ্যমিকের শিক্ষকরা সরকারি সুবিধা পুরোপুরি ভোগ করেন না। তারা এমপিওভুক্ত। তাদের সঙ্গে প্রাথমিকের শিক্ষকদের মেলালে হবে না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি