৪ মে ২০২৬

প্রাকৃতিক উপাদানেই লম্বা চুল, তেল-শ্যাম্পু নয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ এএম
প্রাকৃতিক উপাদানেই লম্বা চুল, তেল-শ্যাম্পু নয়

বাংলাপ্রেস ডেস্ক:   অনেকেই লম্বা চুল পছন্দ করেন। সে জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে চুল লম্বা করতে নিরন্তর কাজ করে যান। প্রতিদিন চুল বড় করার নানা প্রসাধনীও মাখেন। কিন্তু চোখে পড়ার মতো ফল পান না অনেকেই। চুল এক ইঞ্চিও যেন বাড়ে না। 

আপনাকে আর চুল লম্বার করার জন্য কোনো টোটকার প্রয়োজন নেই। শুধু কিছু ভেষজ উপাদান মাখলেই মিলবে সমাধান। ভেষজ উপাদান স্ক্যাল্প বা মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করার মাধ্যমে চুলের বৃদ্ধি ঘটায়। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। 

এটি হতে পারে আমলকী। সাধারণত আমলকী চুলের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এর মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা চুলের ফলিকলকে মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর পাশাপাশি পাকা চুলের সমস্যা কমায়। আমলকীর তেল, হেয়ারপ্যাক ইত্যাদি ব্যবহার করতে পারেন।

এ ছাড়া আছে অ্যালোভেরা। চুলের পরিচর্যা করার সময় না থাকলে স্ক্যাল্পে অ্যালোভেরা জেল মেখে নিন। অ্যালোভেরাও চুলের স্বাস্থ্যের জন্য উপযোগী। এই ভেষজ উপাদান স্ক্যাল্পের প্রদাহ কমায় এবং ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। তা ছাড়া অ্যালোভেরা জেল ব্যবহার করলে চুলের টেক্সচার উন্নত হয় এবং চুল অনেক বেশি মসৃণ দেখায়।

আবার মেথির মধ্যে নিকোটিনিক অ্যাসিড নামক এক ধরনের উপাদান রয়েছে, যা চুলের বৃদ্ধি করতে সাহায্য করে। মেথি চুলের ফলিকলকে মজবুত করে এবং চুল পড়া কমিয়ে দেয়। এর পাশাপাশি খুশকির সমস্যাও দূর করে। মেথির তেল বা পেস্ট চুলে মাখতে পারেন। এমনকি মেথি ভেজানো পানি খেলেও চুল কোমর ছাড়াবে।

আছে ভৃঙ্গরাজ। চুলের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে এই ভৃঙ্গরাজের মধ্যে। প্রতিদিন ভৃঙ্গরাজের তেল মাখলে চুল পড়ার সমস্যা বন্ধ হয়। এই ভেষজ স্ক্যাল্পে পুষ্টি জোগায়, রক্ত চলাচল বাড়ায়, চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি