৫ মে ২০২৬

পপিকে বিয়ে করতে চান হিরো আলম!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পপিকে বিয়ে করতে চান হিরো আলম!

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা চলচ্চিত্র অঙ্গনের (ঢালিউড) এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ে করার ইচ্ছা পোষন করেছেন হিরো আলম। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি ইউটিউব শো-য়ে প্রয়োজনে পপিকেও বিয়ে করবেন বলে ইঙ্গিত দিলেন হিরো আলম। তিনি বলেন, আমাদের দেশে অনেক নায়িকা আছেন। এখনো তারা বিয়ে করব করব করছেন। কিন্তু বয়স তো পেরিয়ে যাচ্ছে। অথচ এরা বিয়ে করছেন না। কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয় তাহলে নিতেই পারি।

এরপরই সঞ্চালক জয় হিরো আলমকে প্রশ্ন করেন, এরকম কোনো নায়িকার নাম আপনি বলতে পারবেন যিনি আপনাকে বিয়ের প্রস্তাব দিলে আপনি রাজি হয়ে যাবেন?

উত্তরে হিরো আলম বলেন, পপির কথাই বলি। খালি বলে বিয়ে করবো, বিয়ে করবো বলে যাচ্ছেন। এখনো বিয়ে করছে না। এরকম অনেক নায়িকা আছেন যারা হয়তো বিয়ে করার জন্য রাজি হবেন। কলকাতা থেকেও অনেকে প্রস্তাব দেয়।

পাশাপাশি অবিবাহিত নায়িকাদের জন্য দুঃখপ্রকাশ করে তিনি বলেছেন, অনেক নায়িকা আছেন। তাদের কষ্ট দেখে আমার দুঃখ হয়। বয়স তো পার হয়ে যাচ্ছে। ওদের দুঃখ দূর করতে একটা আধটা বিয়ে করতেই পারি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি