৭ মে ২০২৬

পোশাক শ্রমিকরা ডিজিটাল ব্যবস্থায় বেতন পাবেন: বিজিএমইএ সভাপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পোশাক শ্রমিকরা ডিজিটাল ব্যবস্থায় বেতন পাবেন: বিজিএমইএ সভাপতি

বাংলাপ্রেস ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন ব্যবস্থা শিগগিরই ডিজিটাল করা হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গার্মেন্ট খাতে বেতন পদ্ধতি ডিজিটালকরণ বিষয়ক ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রুবানা হক বলেন, পোশাক শ্রমিকরা ডিজিটাল ব্যবস্থায় তাদের বেতন পাবেন। পোশাক শ্রমিকদের জন্য মোবাইল ব্যাংকিং সেবা ‍ই-ওয়ালেট চালু করার জন্য আমরা আগামী ২৭ জুন আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছি।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে পেমেন্ট পদ্ধতি ডিজিটাল করা। পোশাক শ্রমিকদের ‘ই-ওয়ালেট’ প্ল্যাটফর্মে সম্পৃক্ত হতে বিকাশের মতো অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

বিজিএমইএ সভাপতি বলেন, তাদের প্রধান চ্যালেঞ্জ এখন সব পোশাক কারখানায় বেতন ডিজিটাল করার প্রক্রিয়া বাস্তবায়ন করা।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। আশা করছি, আমরা সকল আমলাতান্ত্রিক জটিলতা অতিক্রম করে এগিয়ে যেতে পারবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি