৬ মে ২০২৬

পোশাক শ্রমিকদের দ্বিতীয় দিনেও বিক্ষোভ অভ্যাহত : বাসে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পোশাক শ্রমিকদের দ্বিতীয় দিনেও বিক্ষোভ অভ্যাহত : বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজকেও ঢাকার প্রবেশমুখ বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল এ বিক্ষোভ শুরু করেন তারা। দ্বিতীয় দিনে আজ সোমবার বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় ওই পথে যান চলাচল।

আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানবন্দরের সামনের চত্বর সংলগ্ন রাস্তায় এনা পরিবহনের একটি বাস ভাংচুরের পর তাতে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। গার্মেন্টস মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুপুর আড়াইটার দিকে তারা রাস্তা ছেড়ে দেন। এর আগে সকাল ৯টার পর থেকেই গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন শ্রমিকরা। গতকাল রোববার তারা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন একই দাবি নিয়ে আজো তারা স্লোগান দেন। বেলা সোয়া ১২টা থেকে আজমপুর, জসিমউদ্দিন ক্রসিং এবং বিমানন্দর সড়কে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে।

ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়ায় সকাল ১১টার পর উত্তরার আজমপুরে প্রথমে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বেলা সোয়া ১২টা থেকে বিমানবন্দরের সামনেও যান চলাচল বন্ধ হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি