২২ জুন ২০২৬

পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া মওকুফের আহ্বান শিল্প পুলিশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া মওকুফের আহ্বান শিল্প পুলিশের

বাংলাপ্রেস ডেস্ক: পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া ৪০ শতাংশ মওকুফ করার আহ্বান জানিয়েছে শিল্প পুলিশ।

আশুলিয়ায় শিল্প পুলিশের পক্ষ থেকে পোশাক শ্রমিকদের ৩ মাসের বাড়ি ভাড়া ৪০ শতাংশ কমানোর জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশ-১ এর কার্যালয়ে জনপ্রতিনিধি ও বাড়িওয়ালদের সমন্বয়ে এক মত বিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

শিল্প পুলিশ-১ এর পরিচালক পুলিশ সুপার সানা শামীনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন বাসা বাড়ির মালিকরা নানা দিক তুলে ধরে তা বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার প্রতিশ্রুতি দেন। পরে, শিল্প পুলিশের পক্ষ থেকে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি