৪ মে ২০২৬

পোশাক নিয়ে আবারও বিতর্কের জন্ম দিলেন 'দিশা পাটানি'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পোশাক নিয়ে আবারও বিতর্কের জন্ম দিলেন 'দিশা পাটানি'

বাংলাপ্রেস অনলাইন: দীপাবলি আনন্দে মেতে উঠেছে গোটা ভারত ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবরা সকলেই নিজেদের মতো করে পালন করছেন আলোর উৎসব ৷ কিন্তু এই উৎসবের মরশুমেও বিতর্ক পিছু ছাড়ল না বলি অভিনেত্রী দিশা পাটানির ৷ স্পোর্টস ব্রা’য়ের সঙ্গে লেহেঙ্গা পরে ছবি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়ালেন টাইগার শ্রফের বান্ধবী৷ পড়লেন কড়া সমালোচনার মুখে৷

আন্তর্জাতিক পোশাক প্রস্ততকারক সংস্থা কেলভিন ক্লেইনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিশা৷ সম্প্রতি দীপাবলি শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন তিনি ৷ ইতিমধ্যেই ছবিটি নজর কেড়েছে তাঁর অনুরাগীদের৷ ইনস্টাগ্রামে ঝড় উঠেছে লাইক ও শেয়ারের ৷ এখনই ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে লাইকের মাত্রা৷ কিন্তু এই ছবি ঘিরেই বিতর্কের মুখে পড়তে হল অভিনেত্রীকে৷ ছবিটিতে একটি স্পোর্টস ব্রা’য়ের সঙ্গে লেহেঙ্গা পরে থাকতে দেখা গিয়েছে দিশাকে৷ এই পোশাক নিয়ে সমালোচকরা প্রশ্ন করছেন, ”কেন এমন ধরনের পোশাক পরেছেন দিশা?” কেউ আবার বলেছেন, “কি ধরনের অসভ্যতা এটা?” আবার কারো মত, “অন্তত দীপাবলিতে আপনার ব্রা’য়ের বিজ্ঞাপন করবেন না।”

যদিও, এই সমস্ত বিতর্কে কর্ণপাত করছেন দিশা৷ ছবিটিকে নিজ স্থানে রেখে, ডিলিট করে ফেলেছেন বিতর্কিত কমেন্টগুলি ৷ তবে এই প্রথম বিতর্কের মুখে পড়লেন না দিশা পাটানি ৷ এর আগেও একাধিকবার বির্তকের মুখে পড়েছেন তিনি৷ কখনও খোলামেলা পোশাক পরার জন্য, কখনও আবার অন্য কারণে। কিন্তু ব্যক্তি স্বাধীনতাকে মান্যতা দিয়ে কোনওভাবেই সমালোচকদের কথায় কান দেননি বলিউডের এই হট ডিভা৷

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি