৫ মে ২০২৬

পোড়া রোগীদের উন্নত চিকিৎসা দেশেই হবে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পোড়া রোগীদের উন্নত চিকিৎসা দেশেই হবে : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়ে বলেছেন এখন থেকে পোড়া রোগীদের উন্নত চিকিৎসা দেশেই হবে। তাই চিকিৎসার জন্য আর বিদেশে যেতে হবে না ।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানেই তিনি এ আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, অত্যাধুনিক এই ইনস্টিটিউটে সামনের দিনে আরো আধুনিক যন্ত্রপাতি আনা হবে। এ ছাড়া এখানে কাজ করা চিকিৎসক ও নার্সদের বিদেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

২০১৪ সালে পেট্রলবোমার আঘাতে পোড়া রোগীদের এখনো সরকার সাহায্য করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫ সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং ২০১৪ সালের কথা। শুধু নির্বাচন ঠেকানোর নামে হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করা। এর পরে আবার ২০১৫-তে। সরকার উৎখাত করবে। খালেদা জিয়াই করল যে, তাঁর বাসা গুলশানে, অফিসও গুলশানে। অফিসে এসে বসে বলল, ঘরে ফিরবে না। আমাদের সরকার উৎখাত না করা পর্যন্ত। এই সরকার উৎখাত না করা পর্যন্ত উনি ঘরে ফিরবেন না। ঘরে বসে তাঁর আন্দোলন কী? মানুষ পুড়িয়ে মারা। এইভাবে আগুন দিয়ে দিয়ে শত শত মানুষ, হাজার হাজার মানুষকে তাঁরা পুড়িয়েছে। প্রায় চার হাজারের মতো মানুষ তাঁরা পুড়িয়েছে। তার মধ্যে পাঁচশ মানুষ মৃত্যুবরণ করেছে। প্রায় তিন হাজার আটশ গাড়ি পুড়িয়েছে।’

শেখ হাসিনা আরো বলেন, ‘আমি আমার সাধ্যমতো, যাদের গাড়ি পুড়িয়েছে, তাদের সাহায্য করেছি। যারা পোড়া, আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি আমরা। আমি ধন্যবাদ জানাই, আমাদের বার্ন ইউনিটে সীমিত শক্তি থাকা সত্ত্বেও যেভাবে কষ্ট করে সবাই, তাদের চিকিৎসা করেছে এবং এখনো অনেকের চিকিৎসা কিন্তু করতে হচ্ছে। এবং অনেকে এখন কোনো কাজ করে খেতে পারে না। কাজ করবার ক্ষমতা তাদের নাই। সে ক্ষমতা হারিয়েছে ফেলেছে। এখন পর মুখাপেক্ষী হয়ে দিন কাটাচ্ছে। আমি আমার সাধ্যমতো তাদের সাহায্য করে যাচ্ছি।’

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি