৮ মে ২০২৬

পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
বাংলাপ্রেস ডেস্ক: রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ হয়।

এ সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে কুশল বিনিময় করেন বলে জানান তিনি।

বৃহস্পতিবারই রোম থেকে ইতালির আরেক শহর মিলানে যাবেন প্রধানমন্ত্রী। পরদিন মিলান থেকেই দেশের উদ্দেশে রওনা হবেন তিনি।

এর আগে বুধবার সকালে রোমের ভিয়া দেল আন্তারতিদে এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা।

এরপর দুপুরে ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাতসো কিজিতে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

সেখানে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে একমত হয় বাংলাদেশ ও ইতালি।

এরপর বিকেলে রোমের পার্কো দেই প্রিনচিপি গ্রান্ড হোটেল অ্যান্ড স্পায় ইতালির ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাতের পর ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার রোম পৌঁছান শেখ হাসিনা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি