২১ জুন ২০২৬

পোলাও বা বিরিয়ানীর সাথে মজাদার ডিমের কোরমা রেসিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পোলাও বা বিরিয়ানীর সাথে মজাদার ডিমের কোরমা রেসিপি

জীবনযাপন ডেস্ক:  ডিম কোরমা আপনার পছন্দের খাবার হলে ঘরেই বানিয়ে নিতে পারবেন এটি। দেখুন কীভাবে ডিম কোরমা তৈরি করবেন-

উপকরণ

ডিম ৫টি, সিদ্ধ করা। পেঁয়াজকুচি আধা কাপ। পেঁয়াজ বেরেস্তা আধা কাপ। আদাবাটা আধা টেবিল-চামচ। রসুনবাটা আধা টেবিল-চামচ। ধনেগুঁড়া ১ চা-চামচ। ভাজা জিরাগুঁড়া ১ চা-চামচ। মরিচগুঁড়া আধা চা-চামচ। টক দই ৪ চা-চামচ। নারিকেলের দুধ ১ কাপ। ঘি ১ টেবিল-চামচ। কাঁচামরিচ ১০টি, বা স্বাদ অনুযায়ী। তেজপাতা ২টি। এলাচ ৩টি। দারুচিনি ২টি। কিশমিশ ৩,৪টি। তেল ১/৪ কাপ।

পদ্ধতি

কিছু পেঁয়াজ-বেরেস্তা পরিবেশন জন্য কিছু রেখে বাকি বেরেস্তার সঙ্গে দই দিয়ে ব্লেন্ডারে মিশিয়ে নিন।

তেল একটু গরম করে সিদ্ধ ডিমগুলো ভেজে আলাদা রাখুন। এবার এই তেলেই তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে পেঁয়াজ হালকা ভেজে নিন। এরপর আদাবাটা, রসুনবাটা আর লবণ দিন।ভাজা ভাজা হলে ধনেগুঁড়া, ভাজা জিরাগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে পানি যোগ করুন। সঙ্গে পেঁয়াজ-বেরেস্তা-দইয়ের মিশ্রণ, নারিকেলের দুধ, কাঁচামরিচ ফালি দিয়ে দিন।

লবণ ঠিক আছে কিনা চেখে দেখুন। লাগলে আরও লবণ দিন। কিছুক্ষণ রান্না হলে, ভাজা ডিম সঙ্গে ঘি এবং কিশমিশ দিয়ে ঝোল হালকা ঘন হওয়া পর্যন্ত রান্না করতে থাকুন।

নামিয়ে, উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি