৫ মে ২০২৬

পঞ্চম ধাপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন চেয়ারম্যান এমরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পঞ্চম ধাপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন চেয়ারম্যান এমরান

আব্দুল মালেক নিরব, লক্ষীপুর : নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। করোনা ভাইরাসের কারণে সারা দেশে সরকার লকডাউন ঘোষণা করছে।

এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনকে উপহার হিসাবে প্রতিটি ইউনিয়নে খাদ্য সামগ্রীও পাঠিয়েছেন। সেই সাথে মানুষকে ঘরে থাকতে অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু হতদরিদ্র পরিবারের মাঝে পঞ্চম ধাপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন।

আজ ১২ মে (মঙ্গলবার) উত্তর হামছাদী ইউপি কার্যালয়ে করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সরকারী বরাদ্দকৃত ৪.০০ মে: টন চাউল ৪শত টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মাধব চন্দ্র মজুমদার ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার ।

তিনি বলেন, আপনারা কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবেন না। পাশাপাশি প্রত্যেক কে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ অবস্থানে সচেতন থাকার পরামর্শও দেন তিনি। তিনি আরোও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার সহযোগিতা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন:

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি