
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পঞ্চগড় পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ৫ বারের মেয়র মো: তৌহিদুল ইসলাম পঞ্চগড়কে মডেল পৌরসভা করতে চেয়েছেন। তিনি বলেন অসমাপ্ত কাজ গুলো শেষ করতে চাই। পঞ্চগড় পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। পৌরসভার সব নাগরিকদের সুযোগ সুবিধা বাড়িয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পৌরবাসীর সেবা প্রাপ্তি সহজ করতে নানামুখী কার্যক্রম হাতে নিবো। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের মসজিদ পাড়াস্থ প্রার্থীর নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড় পৌর বিএনপির সভাপতি ও মেয়র মো: তৌহিদুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমি মানুষের জন্য কাজ করে আসছি। পৌরবাসী আমাকে ভোট দিয়ে পরপর ৫ বার মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। মানুষের ভালোবাসায় আমি ষষ্ঠ বারের মত মেয়র পদে নির্বাচন করছি। প্রার্থী মো: তৌহিদুল বলেন, পৌরবাসী, বিশেষ করে বস্তিবাসী আমাকে তাদের প্রকৃত বন্ধু মনে করেন। মেয়র হিসেবে পৌরসভার ৯টি ওয়ার্ডই আমার ওয়ার্ড। এ পৌরসভার সব মানুষ ও সব এলাকার উন্নয়ন করাই আমার দায়িত্ব। আমি পঞ্চগড় পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নিত করেছি। মেয়র মো: তৌহিদুল আরো বলেন, অসমাপ্ত কাজ গুলো শেষ করতে চাই। পঞ্চগড় পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। পৌরসভার সব নাগরিকদের সুযোগ সুবিধা বাড়িয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পৌরবাসীর সেবা প্রাপ্তি সহজ করতে নানামুখী কার্যক্রম হাতে নিবো। পৌরবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান পূর্বের মতই অব্যাহত থাকবে। আমি আশাকরি পঞ্চগড় পৌরবাসী আমার ভালো কাজের মূল্যায়ন করবে। আমার বিশ্বাস সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ হলে পৌরবাসী ষষ্ঠ বারের মত আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পঞ্চগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জাসাস’র কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইউনুস শেখ, পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান প্রধান , পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমসহ গণমাধ্যমা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]