৬ মে ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শেখ ফরিদ, পঞ্চগড় থেকে : জেলার দেবীগঞ্জে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা /২০১৮ এবং জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ পাওয়া ৭৬৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা অফিস যৌথ্যভাবে অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার। অন্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারী বেগম, দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ রবিউল ইসলাম।

পরে জিপিএ -৫ প্রাপ্তদের মাঝে অনুষ্ঠানের প্রধান ও অন্যান্য অতিথিরা বাংলা অভিধান , জ্যামিতি বক্য্র, কলম পুরস্কার হিসেবে প্রদান করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি