৪ মে ২০২৬

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট কমেনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট কমেনি

শেখ ফরিদ,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের উপর দিয়ে হিমালয়ের হিমেল হাওয়া ও মৃদু শৈত্য প্রবাহের কারনে শীতের তীব্রতা বেড়েই চলছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হিমেল হাওয়া ও মৃদু শৈত্য প্রবাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা ফলে সাধারণ মানুষেরা পড়েছে চরম ভোগান্তিতে। ফলে সময় মতো কাজে বের হতে পারছে না অনেকেই।

রোববার(১৯ জানুয়ারী) সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বৃদ্ধির পেলেও শীতের তীব্রতা হ্রাস পায়নি। মাঝে মাঝে দুপুরের পর কিছুটা সূর্যের আলোর দেখা মিললেও তা বেশীক্ষণ স্থায়ী থাকে না ফলে বরাবরই শীতের কামড়ে নাজেহাল অবস্থা উপজেলার মানুষ।

সরেজমিনে দেখা গেছে,কখনও মৃদু শৈত্য প্রবাহ, কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এবং কখনও বা ঘন কালো কুয়াশায় আচ্ছাদিত হচ্ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। এদিকে শীতের দাপটে জুবুথুবু উজেলার সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা। শীত ও কুয়াশার কারনে সময় তো কাজে যেতে পারছে না অনেকেই। অনেকেই শীত নিবারনের শীতবস্ত্র না থাকায় খড়খুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে,এ জেলায় সবার আগে নেমে পড়ে যায,নভেম্বর-ফেব্রুয়ারী মাস পর্যন্ত শীত স্থায়ী থাকে তবে ডিসেম্বর -জানুয়ারি দুই মাস শীতের তীব্রতা বেশী থাকে। আবহাওয়া অফিস সূত্রে আরো জানা যায়,হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা বেশী থাকে এবং শীতের তাপমাত্রা উঠানামা করে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি