পঞ্চগড়ে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড়): পঞ্চগড়ে দৈনিক প্রথম আলো'র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মে) দুপুর আড়াই টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের সামনে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয় ।
মানববন্ধনে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবুল সালেক,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল,পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ গণমাধ্যম কর্মীরা।
এসময় মানববন্ধনে পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বৃত্তাকার নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রধান বাধা নিচু সেতু !
৪৮ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের ‘নির্ভুল’ তালিকা করার উদ্যোগ নিয়েছে সরকার
৫৯ মিনিট আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি