৮ মে ২০২৬

পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

শেখ ফরিদ দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা এলাকার শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা মামলায় শীর্ষ জঙ্গি নেতা জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীসহ ৪ জনের ফাঁসি আদেশ দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন । রায়ের খবর ছড়িয়ে পড়লে রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের পরিবার, মঠের পুরোহিত ও ভক্তবৃন্দ। নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ সাংবাদিককে জানান আজ সকাল ১১ টায় রাজশাহীতে ৪ জনের ফাসির আয় হয়েছে তা যেন খুব দূত কার্যকর হয় ।

মামলার অপর তিন আসামি হলেন- রাজিবুল ইসলাম, আলমগীর হোসেন ও রমজান আলী। তাদের মধ্যে রাজিবুল ইসলাম পলাতক রয়েছেন।একইসঙ্গে মামলার ৫ নম্বর আসামি হারেজ আলী ও ৬ নম্বর আসামি খলিলুর রহমানকে বেকসুর খালাস দেয়া হয়। তাদের জেল থেকে মুক্তি দেয়ার নির্দেশ দেন আদালত। ২০১৬ সালের ৮ নভেম্বর অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর দু’টি মামলায় সাক্ষগ্রহণ শুরু হয় এবং একইসঙ্গে হত্যা মামলাটির অভিযোগ গঠন করা হয়।২০১৮ সালের ১৭ জানুয়ারি ১১ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। হত্যা মামলায় অভিযুক্ত ১০ আসামির মধ্যে চারজন বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।উল্লেখ্য ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি ভোরে দেবীগঞ্জ উপজেলা সদরের চীন-মৈত্রী সেতু সংলগ্ন সোনাপাতা এলাকায় পুরোহিত যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা করা হয়। ওই সময় গুলিবিদ্ধ হন ওই মঠের আরেক সেবক। এ ঘটনায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ রায়। পরে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরও দু’টি মামলা দায়ের করেন দেবীগঞ্জ থানা পুলিশ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি