৬ মে ২০২৬

পঞ্চগড়ে জীবিত 'রেড কোরাল কুকরি' সাপ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পঞ্চগড়ে জীবিত 'রেড কোরাল কুকরি' সাপ উদ্ধার
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ে পর পর পঞ্চম বারের মতো নতুন প্রজাতির আরেকটি রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ মে) রাত ৯ টায় পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালসীরি ইউনিয়নের কালিয়াগঞ্জ মোটাপাড়া এলাকার একটি রাস্তা থেকে পঞ্চম বারের মতো জীবিত অবস্থায় এই সাপ উদ্ধার করেন বণ্য প্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম (বিএসএস)। আজ সোমবার (১৭ মে) সন্ধ্যায় সাপটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বণ্য প্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম (বিএসএস)। সহিদুল ইসলাম জানান,স্থানীয়রা রাতে রাস্তায় সাপটিকে দেখতে পেয়ে না মেরে আটক করে আমাকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। মানুষ এখন মোটামুটি ভাবে সচেতন হয়েছে,সাপ দেখলে না মেরে উদ্ধারকারীকে খবর দিচ্ছে। তিনি বলেন ,সাপটি দিনের বেলা সুর্যের আলোকে তেমন ভাবে সহ্য করতে পারে না,যার কারণে সন্ধ্যায় সাপটিকে অবমুক্ত করা হবে। এদিকে গত ৭ ফেব্রুয়ারি একই এলাকা থেকে আহত অবস্থায় প্রথম বারের মত উদ্ধার করা হয় এই সাপ। পরে ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে দ্বিতীয় বারের মতো মৃত অবস্থায়, ২০ এপ্রিল টুনিরহাট এলাকা থেকে তৃতীয় বারের মতো জীবিত এবং ১০ মে একই এলাকা থেকে চতুর্থ বারের মতো মৃত অবস্থায় উদ্ধার হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি