৫ মে ২০২৬

পঞ্চগড়ে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবীতে মানবন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পঞ্চগড়ে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবীতে মানবন্ধন
পঞ্চগড় প্রতিনিধি: করোনা দুর্যোগকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবীতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় জেলা পুস্তক ব্যবসায়ী সমিতি। আজ বুধবার (১৮ আগষ্ট) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করে পঞ্চগড় জেলা পুস্তক ব্যবসায়ী সমিতি। এসময় পঞ্চগড় জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মো.শফিউল আলম প্রধান জুয়েল,সাধারণ সম্পাদক মো.মোজ্জাম্মেল হক,বুলবুল চৌধুরী সহ পুস্তক ব্যবসায়ী সমিতির নেতা ও পুস্তক ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় স্মারকলিপির মাধ্যমে পুস্তক ব্যবসায়ীরা স্মারকলিপির মাধ্যমে ৩টি প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবগুলো হলো: (১) বাংলাদেশ প্রস্তক ব্যবসা খাতের জন্য কমপক্ষে এক হাজার কোটি টাকার সহজশর্ত ও স্বল্পসুদে ঋণের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা। (২) প্রায় ২৬ হাজার পুস্তক ব্যবসায়ী পরিবারের জন্য এককালীন অনুদান একশ কোটি টাকা বরাদ্দ প্রদান ও (৩) বিভিন্ন স্কুল কলেজের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে একাডেমিক ও সৃজনশীল বই ক্রয়ের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি