৪ মে ২০২৬

পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত

শেখ ফরিদ,পঞ্চগড় প্রতিনিধি: কনকনে বাতাস ও ঘনকুয়াশায় পঞ্চগড়ের দেবীগঞ্জে আবারও জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে নিম্ন আয়ের মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে। কনকেন বাতাস ও ঘনকুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। রাত যত গভীর হয় ততই বৃষ্টির ফোটার মত কুয়াশা ঝড়ে।

শীতের হাত থেকে রক্ষার পাওয়ার জন্য রাস্তার পাশে খরকুটো জ্বালিয়ে মানুষজনকে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। গরম কাপড়ের অভাবে অনেক নিম্ন আয়ের মানুষেরা বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা। আজ সকালে ঘনকুয়াশা থাকায় শহরের বিভিন্ন জায়গায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এদিকে সকাল ৯টার পর রোদের দেখা মেলায় শীতের তীব্রতা রয়েছে কম।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রহিদুল ইসলাম বাংলাপ্রেস সাংবাদিককে জানান, পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা উঠা-নামা করছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি