পঞ্চগড়ে ৭ কোটি টাকার মূল্যের কষ্টিপাথর মূর্তি উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পামুলী ইউনিয়নের সরকার পাড়া বানুর হাট বাজার থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দেবীগঞ্জের বন্দীরাম গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শাহীন শাহ (৪০), তেঁতুলিয়ার উপজেলার কৃষ্ণ কান্ত জোত গ্রামের মৃত আমানত আলীর ছেলে হাবিবুর রহমান (৪৮) ও তেঁতুলিয়া এলাকার একামুল হকের ছেলে শহিদুল (৫৫)।
জানা গেছে, জব্দ করা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটির ওজন ১৭ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা।
পঞ্চগড় ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন রাতে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক গন কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানুর হাট বাজারে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় আসামি হাবিবুর ও শহিদুল আসামি শাহীনের ফার্মেসির দোকানে একটি ব্যাগে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি রাখে। পরে তল্লাশি চালিয়ে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির সেই ব্যাগসহ দোকান থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি