৫ মে ২০২৬

পঞ্চগড়রের দেবীগঞ্জে 'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' শীর্ষক উৎসব ও মেলা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পঞ্চগড়রের দেবীগঞ্জে 'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' শীর্ষক উৎসব ও মেলা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: সৃষ্ঠি সুখের উল্লাসে এগিয়ে চলা বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়। সাফল্যের গল্পের সাথে লোকজ সাংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জের দেবদারু তলায় আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক উৎসব মেলা ।

দেবীগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করে। দিনভর এ উৎসব মেলা উপলক্ষ্যে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে উন্নয়ন বিষয়ক নানা প্রমান্য চিত্র র‌্যালীতে প্রদর্শন করা হয়। উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিক এস.বি.সাত্তার সহ, সহ সহ দপ্তরের দপ্তর প্রধানগন র‌্যালীতে অংশ নেন। র‌্যালী শেষ করার পর দেবদারু তলা মাঠে অনুষ্ঠিত হয় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খেলাধুলা ।

খেলাধুলার মধ্যে ছিল লাঠি খেলা, কাবাটি খেলা, রশি খেলা, লোকজ সংগীত , পরিবেশন, উন্নয়ন বিষয়ক প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্দ্যোগের উপর নাটিকা প্রদর্শন । খেলায় অংশগ্রহনকারী বিজয়ী দলদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আতিক.এস.বি. সাত্তার। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় পরিমল দে সরকার ও লুৎফুন নাহার লাকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র সহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি