৪ মে ২০২৬

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২

বাংলাপ্রেস ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার সঙ্গে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শৈত্যপ্রবাহের কারণে ডায়রিয়া আর নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে সববয়সের মানুষ।

পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক দুই ডিগ্রী সেলসিয়াস। পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গত এক সপ্তাহ ধরে ঠিকমত দেখা যায়নি সূর্যের আলো। সড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। হিমালয়ের হিমশীতল বাতাস ও ঘনকুয়াশায় বিপর্যস্ত অসহায় দরিদ্র দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে দরিদ্র মানুষ। হাড় কাঁপানো শীতে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।

রাতে বৃষ্টির মত শিশির পড়ছে। শহরে লোকজনের উপস্থিতি ও রাস্তাঘাটে যানবাহন চলাচল কমে গেছে। সিরাজগঞ্জে শীত জেঁকে বসেছে। তীব্র শৈত্যপ্রবাহের কারণে ডায়রিয়া আর নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। বয়স্করা ভুগছে শ্বাসকষ্ট জনিত রোগে। শীতবস্ত্রের অভাবে বেশ কষ্টে আছেন দরিদ্ররা। চুয়াডাঙ্গায়ও ঘন কুয়াশার সঙ্গে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

তীব্র শীত আর হিমালয়ের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। গেল কয়েকদিন থেকে সূর্যের দেখা মেলেনি চুয়াডাঙ্গার আকাশে। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করতে দেখা গেছে ঐ মানুষগুলোকে। জেলার সদর হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। তীব্র শীতে বিপর্যস্ত ঝিনাইদহের মানুষও। মহাসড়কে যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে। বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুরেরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি