৯ মে ২০২৬

পঞ্চগড়ে চা সিন্ডিকেট দূর করতে শিক্ষার্থীদের মনিটরিং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পঞ্চগড়ে চা সিন্ডিকেট দূর করতে শিক্ষার্থীদের মনিটরিং
হাফিজুর রহমান হাবিব ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের চা চাষীদের কাঁচা চা পাতার সরকারী নির্ধারিত মূল্য বাস্তবায়নে তৃতীয় পক্ষের দালাল ও কারখানা মালিকদের চা সিন্ডিকেট দূর করতে জেগে ওঠেছে তেঁতুলিয়ার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। জেলার বিভিন্ন চা কারখানায় মনিটরিং করে চাষীদের নায্যমূল্য বাস্তবায়নে কারখানা মালিক ও কতৃপক্ষের সাথে মতবিনিময় করছে তারা। সকালে তেঁতুলিয়া উপজেলার বাংলা টি ফ্যাক্টরীর বিরুদ্ধে পাওয়া অভিযোগ নিয়ে ও ক্ষুদ্র চা চাষীদের দীর্ঘদিনের পাওনা টাকা পরিশোধ নিয়ে কথা বলেছেন তেঁতুরিয়ার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এর পর তারা বিসমিল্লাহ চা কারখানা পরিদর্শন ও কারখানা কতৃপক্ষের সাথে কাচা চা পাতার ডিটেকশন নিয়ে কথা বলেন। একাধিক চাষীর অভিযোগ বিসমিল্লাহ চা কারখানা অন্যায় ভাবে চাষীদের কাচা চা পাতার মোট ওজনের ১৫-২০% কেটে নেয়। বাংলা টি ফ্যাক্টরীর চেয়ারম্যান বলেছেন খুব দ্রুত ক্ষুদ্র চা-চাষীদের পাওনা টাকা পরিষদ করা হবে, ফ্যাক্টরী দালালমুক্ত হবে, ১০ পার্সেন্ট এর নিচে কর্তন হবে বলে কথা দিয়েছেন। বিসমিল্লাহ চা কারখানার চেয়ার্যোন কাজী আনিছুর রহমান বলেন, আমরা ভেজা পাতার মোট ওজনের ১৫-২০% কর্তন করি, কিন্তু পাতার মান ভাল হলে কর্তন করি না। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হযরত আলী,রাগিব ইশরাক প্রেয়াস, মোক্তারুজ্জামান সান, মোক্তার,জাকারিয়া আহমেদসহ বিভিন্ন শিক্ষার্থীরা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি