পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশ ইন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পঞ্চগড়ে সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ১৮ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (২৫ জুন) ভোরে শুকানী, টোকাপাড়া ও জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তারা জানায়, শুকানী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৫ জনকে পুশ ইন করা হয়।
একই সময়ে টোকাপাড়া সীমান্তে ৬ জন এবং জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি