৫ মে ২০২৬

পল্টনের ঘটনায় গ্রেফতার ৫০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পল্টনের ঘটনায় গ্রেফতার ৫০

বাংলাপ্রেস অনলাইন : নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মাহমুদুল হাসান।

বুধবার রাতে তিনি গণমাধ্যমকে জানান, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে এসব মামলা হয়েছে। মামলাগুলোতে বিএনপি নেতা মির্জা আব্বাসকেও আসামি করা হয়েছে বলে জানান ওসি। এদিকে রাতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, নয়াপল্টনের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৩০ জনকে সনাক্ত করা হয়েছে। এদিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। নয়াপল্টনে সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিডিও দেখে পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তবে নয়াপল্টনে হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নয়াপল্টনে শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগকর্মীরা হেলমেট পরে হামলা করেছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি