পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর পল্লবী এলাকায় বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৯ জুলাই) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
এ খবর নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।
শফিউল আলম বলেন, রাত আটটার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন।
ওসি জানান, পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান হোসেন বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আমাদের কাছে খবর আসে, পল্লবী সেকশন-২–এ বিকল্প পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। পরে আমাদের দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এটি নাশকতা। তবে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। কেউ হতাহত হয়েছে বলেও কোনো তথ্য আমাদের কাছে নেই।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি