২৪ জুন ২০২৬

প্লেনের ভেতরে তিন ঘণ্টা ধরে আটকা ব্রাজিল ফুটবলাররা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ পিএম
প্লেনের ভেতরে তিন ঘণ্টা ধরে আটকা ব্রাজিল ফুটবলাররা

বাংলাপ্রেস ডেস্ক:   খারাপ আবহাওয়ার কারণে নিউইয়র্ক থেকে মিয়ামিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের যাত্রা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয়েছে। ফলে দলের সূচিতে কিছু পরিবর্তন আনতে হয়েছে।

বৃষ্টির কারণে নিউইয়র্ক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়, যার প্রভাব পড়ে ব্রাজিল দলের সফরেও। স্থানীয় সময় দুপুর ২টায় উড্ডয়নের কথা থাকলেও তাদের বিমান ছাড়ে বিকেল ৫টায়। এই দীর্ঘ অপেক্ষার সময় খেলোয়াড়দের বিমানের ভেতরেই অবস্থান করতে হয়েছে।

ফ্লাইট বিলম্বের কারণে কোচ কার্লো আনচেলত্তি ও ফরোয়ার্ড ম্যাথিউস কুনহাকে নিয়ে নির্ধারিত সংবাদ সম্মেলন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এ বিষয়ে ফিফার কাছে সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রাজিল দলের মিয়ামিতে পৌঁছানোর কথা স্থানীয় সময় রাত ৯টার দিকে। প্রায় তিন ঘণ্টার আকাশযাত্রাসহ বিলম্বের কারণে পুরো দলকে ছয় ঘণ্টারও বেশি সময় বিমানেই কাটাতে হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি