পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কার্যক্রম চলমান: শামা ওবায়েদ
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি, ফ্যাসিবাদী সরকারের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীসহ গতকাল যাদের সাজা হয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং শহিদ শরিফ ওসমান হাদি হত্যায় যুক্ত সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মানুযায়ী কাজ ও চিঠিপত্র আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের কাছ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট উত্তর আমরা পাইনি। তবে যত দূর জানা গেছে, তাদের নিজস্ব একটি আইনি প্রক্রিয়া হয়তো রয়েছে, যা বর্তমানে চলমান। আসামিদেরকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পর থেকেই আমাদের যে বিশাল সংখ্যক বাংলাদেশি দেশের বাইরে অবস্থান করেন, সেই অভিবাসন প্রক্রিয়াটিকে কীভাবে আরও সুসংহত ও সুগম করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা ইতোমধ্যে এ ব্যাপারে বহু উদ্যোগ নিয়েছি এবং একটি 'মাইগ্রেশন সেল উইং' খোলা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
সঙ্গীত একাডেমি