পলাশের ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধা নারীর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় রেনু বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। আজ বুধবার সকালে ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেনু বেগম উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রামের মৃত কদম আলীর স্ত্রী।
প্রতিবেশী ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঘোড়াশালের রেললাইন পার হয়ে পাশের গ্রামে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন রেনু বেগমকে ধাক্কা দেয়। এ ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তার ছেলে আবুল হাসেম মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রেনু বেগম কানে কম শুনার কারণে এ দুর্ঘটনা ঘটেছেও বলেও জানান তারা।
নিহতের ছেলে আবুল হাসেম জানান, চামড়াব গ্রামের ইছব আলীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আজ সকালে আমার মা বাসা থেকে বের হয়। সকাল পৌণে ১১টার দিকে নাজমুল সিএনজির সামনের রেলক্রসিং অতিক্রম করে সামনের দিকে যাওয়ার কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন মাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে মাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর মা মারা যান।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, দুপুরে ট্রেন দূর্ঘটনায় আহত এক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু রোগী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। পরে আমরা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) ইকবাল হোসেন জানান, রেলস্টেশন থেকে এ দুর্ঘটনার বিষয়ে আমাদের জানানো হয়নি। তবে আমরা লোকমুখে শুনেছি একজন মারা গেছে। এ ঘটনায় বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি