৪ মে ২০২৬

পলাশে র‌্যাবের হাতে দেশীয় অস্ত্রসহ ১জন সন্ত্রাসী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পলাশে র‌্যাবের হাতে দেশীয় অস্ত্রসহ ১জন সন্ত্রাসী গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে উপজেলায় দেশীয় অস্ত্রসহ মো: রফিকুল ইসলাম ওরফে মিঠু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার পলাশ থানাধীন বাড়ারচর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ওই গ্রামের মৃত বেলায়েত হোসেন সাজুর ছেলে। র‌্যাব- ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান জানান, মোঃ রফিকুল ইসলাম মিঠু নরসিংদী ও আশেপাশের জেলার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে পলাশ থানায় মাদক মামলা রয়েছে। সে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা করতো। সে দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোয়ার বাইরে ছিল। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর পর দেশীয় অস্ত্র উদ্ধারের প্রচেষ্টায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চারটি ধারালো দেশীয় অস্ত্র ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে ১২ অক্টোবর মঙ্গলবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মিঠুকে কোর্টে চালান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি