৪ মে ২০২৬

পলাশে লক্ষীপুজা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পলাশে লক্ষীপুজা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী পলাশ উপজেলা আসছে লক্ষীপুজা উপলক্ষে সুষ্ঠভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসনের সাথে পুজা কমিটির মতবিনিয় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ অক্টোবর শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা ফারহানা ফারজানা চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব এবং পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ জাবেদ হোসেন জাবেদ , ভাইস চেয়ারম্যান জনাব মোঃ কারিউল্লাহ সরকার। এসময় আরো উপস্হিত ছিলেন পলাশ উপজেলা পূজা উদযাপন সমন্বয়ক কমিটির পক্ষে বাবু কুমুদ রঞ্জন দেবনাথ, সজিব কুমার নন্দী , উত্তম কুমার রায়, নীল কনল রায় অচ্চর্ন, কিরন চন্দ্র বর্মন, সুমন দাস ও সঞ্জয় ঘোস। তাছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বাবু শিতল দে সাধারণ সম্পাদক বাবু বরুণ দাস ও হিন্দু মহাজোট সভাপতি যাদব চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দীপক রবি দাস উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা ফারহানা ফারজানা চৌধুরী উপস্হিত সকলের উদ্যেশে শান্তি ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় দিক - নিদের্শনা প্রদান করেন এবং দূর্গা পূজার সফল আয়োজন করার জন্য সবাই কে ধন্যবাদ প্রদান জানান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি