'পজেটিভ বাংলাদেশ' এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতা বিতরণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : ছাসেবী অনলাইন ভিত্তিক একটি অলাভজনক সংগঠন পজেটিভ বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতা বিতরণ করা হয়েছে।
রবিবার (২জুন) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মোজাফ্ধসঢ়;ফর হোসেন, শিক্ষক মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য ইউনুছ আলী, আইয়ুব আলী, ম্যানেজিং কমিটির সদস্য মোশারফ হোসেন প্রমূখ। এ ছাড়াও পজেটিভ বাংলাদেশের মডারেটর শাকিল আহমেদ, অহেদুজ্জামান চৌধুরী বাবু, সদস্য আতিক হাসান, সাংবাদিক আনিছুর রহমান মানিক বক্তব্য রাখেন।
আলোচনা শেষে উক্ত বিদ্যালয়ে ২শতাধীক ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের মাঝে খাতা ও কলম বিতরণসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, শিক্ষক মোশারফ হোসেন। পজেটিভ বাংলাদেশের সংগঠনটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী, ঝড়ে পড়া শিশুদের পাঠ্য পুস্তক ও স্কুল ড্রেস, খাতা কলম, গাইড বিতরণ, হতদারিদ্রর মাঝে ডেউটিন ও শুকনো খাবার বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে দেশে ব্যপক সফলতা অর্জন করেছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি