৭ মে ২০২৬

পিতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পিতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী

বাংলাপ্রেস ডেস্ক: প্রয়াত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বৃক্কনালীর সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হন তিনি।

লকডাউন শুরুর আগে শুটিংয়ের কাজে বেঙ্গালুরু গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। হঠাৎ করেই লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন। তাই বাবার শেষকৃত্যে থাকা হল না মিঠুনের। তবে তাঁর ছেলে এবং নাতি, বসন্তকুমার চক্রবর্তী-র শেষকৃত্যে উপস্থিত ছিলেন।

মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন ৷ জীবনের শুরুর দিকে স্ত্রী শান্তিময়ী দেবী, পুত্র মিঠুন ও তাঁর তিন মেয়েকে নিয়ে কলকাতাতেই থাকতেন তিনি ৷ তারপর বৃদ্ধ বয়সে মুম্বইয়ে ছেলের কাছে যান ৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি