৫ মে ২০২৬

পিটিয়ে মেরে ফেলা হোক ধর্ষকদের : মিমি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পিটিয়ে মেরে ফেলা হোক ধর্ষকদের : মিমি

বাংলাপ্রেস ডেস্ক : তেলেঙ্গানার ধর্ষণ-কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। সোমবার সেই ইস্যুতে প্রতিক্রিয়া দিতে গিয়ে জয়া বচ্চন বলেছেন, ধর্ষকদের প্রকাশ্যে পিটিয়ে ফেলা উচিৎ। তাঁর এই মন্তব্যে রাজ্যসভায় বিতর্ক তৈরি হয়েছেল এবার সেই প্রসঙ্গেই জয়াকে সমর্থন করলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

সোমবার সংবাদসংস্থার মুখোমুখি হয়ে মিমি বলেন, ‘আমি ওনাকে সমর্থন করি। আমি মনে করি যে ধর্ষকদের সুরক্ষা দিয়ে আদালতে নিয়ে যাওয়া কিংবা বিচারের জন্য অপেক্ষা করা উচিৎ। তৎক্ষণাত শাস্তি দেওয়া দরকার।’

অভিনেত্রী তথা সাংসদ মিমি আরও বলেন, ‘মন্ত্রীরা এমন কোনও কড়া আইন আনুন, যাতে শুধু কাউকে ধর্ষণ করতে গেলে ১০০ বার ভাববে, তাই নয়, কোনও মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর আগেও চিন্তা করবে।

অন্যদিকে, ডিএমকে সাংসদ পি উইলসনের পরামর্শ ধর্ষকদের খোজা করে দেওয়া উচিত। জেল থেকে ছাড়া পাওয়ার আগে দোষীর সব সম্পত্তি বিক্রি করে খোজাকরণ প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। দেশে যতজন এই ধরণের অপরাধে দোষী তাদের নামের তালিকা প্রকাশ করা উচিত।

রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু মহিলাদের উপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর কথায়, ‘এই নক্কারজনক অপরাধ বন্ধের জন্য রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা ও মানসিকতায় বদল ঘটানোর চেষ্টা করতে হবে। তারপরই চরম শাস্তির দিকে এগনো উচিত। ‘রাজ্যসভায় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘কোনও সরকার বা রাজনীতিবিদই চায় না এই ধরণের ঘটনা ঘটুক।’ দেশে এই ধরণের অপরাধ বাড়ায় নিজের চিন্তা ব্যক্ত করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি