১০ মে ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: পিলখানায় ১৫ বছর আগে সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনার দ্রুতই পুনঃতদন্ত শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে তিনি বলেছেন, অপরাধী যত প্রতাপশালী হোক না কেন তাকে কোনো অবস্থাতেই ছাড় দেয়া যাবে না। অনেক প্রতাপশালী অপরাধী আগে ছাড় পেয়ে যেত। এমনটা আর হতে দেয়া যাবে না। সোমবার (৪ নভেম্বর) সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের চেয়ে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আরও উন্নতি হওয়া প্রয়োজন। ইতোমধ্যে একটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছালেও এটা আরও ভালো হওয়া দরকার। পিলখানায় ১৫ বছর আগে সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনার দ্রুতই পুনঃতদন্ত শুরু হবে জানিয়ে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে, অবশ্যই হবে। এ লক্ষ্যে দ্রুতই তদন্ত টিম করা হবে। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচিত হয়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। এরমধ্যে ২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয়। যেখানে ১৫২ জনের মৃত্যুদণ্ড ছাড়াও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া খালাস পান ২৭৮ জন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি