পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা'দত আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: সরকারি কর্ম কমিশন-পিএসসির সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সা'দত হুসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২৩শে এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পিএসসির নবম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা ৭৩ বছর বয়সী ডক্টর সা'দত হুসাইন গত ১৩ই এপ্রিল দুপুরে বাসায় অসুস্থ বোধ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভুগছেন বলে জানান চিকিৎসকরা।
উল্লেখ্য, ২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা'দত হুসাইন। এরপর ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সরকারি কর্ম কমিশন-পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি