৪ মে ২০২৬

পিএসজিতে মেসিকে স্বাগত জানালেন বন্ধু নেইমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পিএসজিতে মেসিকে স্বাগত জানালেন বন্ধু নেইমার
বাংলাপ্রেস ডেস্ক: প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য প্যারিসের পা রাখার সঙ্গেই লিওনেল মেসি। এর মধ্যেই আর্জেন্টাইন সুপারস্টারকে আলোর শহরে প্যারিসে স্বাগত জানান পিএসজির ব্রাজিলিয়ান তারকা বন্ধু নেইমার জুনিয়র। মঙ্গলবার (১০ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট এক ভিডিও ক্লিপসের মাধ্যমে মেসিকে স্বাগত জানান নেইমার। ছোট এই ক্লিপসের ক্যাপশনে লেখেন; ব্যাক টুগেদার-অর্থ্যাৎ আবার মিলন হচ্ছে। বার্সেলোনার জার্সিতে দুজনকে একসঙ্গে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) দেওয়া প্রস্তাবে সম্মতি দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর। দুই বছরের চুক্তিতে প্যারিসে যাচ্ছেন মেসি। পরবর্তীতে আরও ১ বছর বাড়ানোর সুযোগ থাকছে। মৌসুম প্রতি মেসিকে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে তিনশ কোটি টাকা) বেতন দেওয়া হবে। এরপরেই আজ বিকেলে বার্সেলোনা ছাড়েন মেসি। এখন তিনি প্যারিসের পথে রয়েছেন। আজই দুই মেসি-পিএসজির মধ্যে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি